ঢাকা, রবিবার ০১, ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

প্রাথমিক স্কুলে সশরীরে ক্লাস শুরু আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৮ এএম, ২ মার্চ ২০২২ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রায় দেড় মাস বন্ধ থাকার পর অবশেষে আজ বুধবার থেকে প্রাথমিক স্তরে শুরু হয়েছে সশরীরে ক্লাস। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সপ্তাহে ৬ দিনই ক্লাস হবে। তবে প্রাক্‌-প্রাথমিকের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা আপাতত বন্ধ থাকছে। আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাদের বিদ্যালয়ে আনার চিন্তাভাবনা করছে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও এদিন শবে মিরাজ হওয়ায় তা এক দিন পেছানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সব বিদ্যালয় দুই পালায় পরিচালিত হবে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করতে হবে। টিকা দেয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

দেশে ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এর কম বয়সীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকার বাধ্যবাধকতা নেই।

এদিকে রাজধানীর অধিকাংশ ইংরেজি মাধ্যম স্কুলে সোম ও মঙ্গলবার থেকে সশরীরে ক্লাস শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন শ্রেনীর সপ্তাহে এক দিন করে ক্লাস হচ্ছে। এক্ষেত্রে সব ধরনের বিধি-নিষেধ মানা হচ্ছে।