ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১:২৮:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

প্রার্থিতা নিয়ে খালেদা জিয়ার রিটের আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

মনোনয়নপত্র বাতিলের ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়ার করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে আজ সোমবার। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। 

 

গতকাল রোববার খালেদা জিয়া তিন আসনে প্রার্থিতা ফিরে পেতে ওই পৃথক রিট করেন।

 

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল ও নওশাদ জমির। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।


ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে খালেদা জিয়াকে দলীয় মনোনয়নপত্র দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা তিনটি মনোনয়নপত্রই বাতিল করে দেন। 

 

এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করলে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ চার কমিশনার খালেদা জিয়ার আপিল খারিজ করে দেন। তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আপিল গ্রহণ করে বৈধ ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আপিল খারিজ হয়।