প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন হয়েছে : মতিয়া
বাসস | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:০৯ পিএম, ২০ জুন ২০১৮ বুধবার
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, সরকারের কৃষিবান্ধব নীতির ফলে গত অর্থবছরে দেশে ৩ কোটি ৮৬ লাখ ৯১ হাজার মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদিত হয়েছে।
তিনি আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের আমিনা আহমেদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখিত অর্থবছরে চাল ৩ কোটি ৩৮ লাখ ২ হাজার টন, গম ১৩ লাখ ১১ হাজার টন এবং ভুট্টা ৩৫ লাখ ৭৮ হাজার টন উৎপাদন হয়েছে।
মতিয়া চৌধুরী বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি খাতকে গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করে চলেছে। এর ফলে বাংলাদেশ খাদ্য ঘাটতি থেকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে।
মন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ বাস্তবায়নের ফলেই বর্তমান সরকারের সময়ে অসামান্য সফলতা অর্জিত হয়েছে। চাল, গম, ভুট্টাসহ সকল প্রকার ফসলের উৎপাদন বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে কৃষি উন্নয়নকে প্রাধান্য দিয়েছে। এর ফলে কৃষি উন্নয়নে ধারাবাহিক সফলতাও পাওয়া যাচ্ছে।
তিনি বলেন, ১৯৯৫-৯৬ অর্থবছরে চাল ১ কোটি ৭৬ লাখ ৮ হাজার মেট্রিক টন, গম ১৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৩ হাজার মেট্রিক টন, ২০০১-০২ অর্থবছরে চাল ২ কোটি ৪৩ লাখ মেট্রিক টন, গম ১৬ লাখ ৬ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৬৪ হাজার মেট্রিক টন, ২০০৮-০৯ অর্থবছরে চাল ৩ কোটি ১৩ লঅখ ১৭ হাজার মেট্রিক টন, গম ৮ লাখ ৪৯ হাজার মেট্রিক টন এবং ভুট্টা ৭ লাখ ৩০ হাজার মেট্রিক টন উৎপাদিত হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্প ও প্রযুক্তি নির্ভর কৃষি গড়তে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।মানসম্মত বীজ সরবরাহ ও এর সহজলভ্যতা বা প্রাপ্যতা নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ফসলের হাইব্রিড ও উচ্চ ফলনশীলজাতের ব্যবহারে বৃদ্ধিকরণ করা হয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু






