ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২২:৪৬:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

প্রায় ৬০ শতাংশ আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছিল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২৭ এপ্রিল ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ৫৮ শতাংশ কিংবা ১৯ কোটিওর বেশি আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছিল।মঙ্গলবার সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) প্রকাশিত এন্টিবডি জরিপে এ কথা বলা হয়েছে।
এ সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক অনেক বেশি। সরকারি হিসেবে আট কোটি লোকের কোভিডে আক্রান্তের খবর বলা হয়েছিল।
দেশব্যাপী পরিচালিত এই জরিপে আরো বলা হয়েছে, ১৮ বছরের নিচের মোটামুটি ৭৫ শতাংশ লোক কোভিডে আক্রান্ত হয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত প্রতিমাসে প্রায় ৭৫ হাজার এবং ফেব্রুয়ারি মাসে ৪৫ হাজার রক্তের নমুনা পরীক্ষা করে এ জরিপ চালানো হয়।
টিকা নেয়ার ভিত্তিতে নয়, কোভিডে আক্রান্ত হয়েছে এমন লোকের এন্টিবডি পরীক্ষা করা হয়।
যুক্তরাষ্ট্রে বর্তমানে ৫০ কিংবা তদুর্ধ লোককে টিকার চতুর্থ ডোজ এবং এর চেয়ে কম বয়সীদের টিকার তৃতীয় ডোজ দেয়া হচ্ছে।
এদিকে দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তিনি উপসর্গবিহীন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।