প্রায় ৯৭ ভাগ কারখানায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২১ এপ্রিল ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্যভুক্ত ৯৬ দশমিক ৬৪ শতাংশ কারখানার শ্রমিকদের মার্চের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। বিজিএমইএ’র সদস্য কারখানা রয়েছে ২ হাজার ২৭৪টি, যার মধ্যে বেতন-ভাতা পরিশোধ হয়েছে ২ হাজার ১৫৩টি কারখানার। তবে এখনও ১২১টি কারখানায় বেতন হয়নি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিজিএমইএ থেকে এসব তথ্য জানানো হয়েছে। বিজিএমইএ থেকে আরও জানানো হয়, তাদের সদস্য কারখানার ২৩ লাখ ৮৯ হাজার ৫০০ জন শ্রমিকের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। সদস্যভুক্ত মোট ২ হাজার ২৭৪ কারখানার মধ্যে ঢাকা মহানগর এলাকায় রয়েছে ৩৬০টি। এর মধ্যে মার্চের বেতন-ভাতা দিয়েছে ৩৩৯টি প্রতিষ্ঠান। তবে বেতন হয়নি ২১টি কারখানায়।
এছাড়া গাজীপুরে ৮০৮টি কারখানার মধ্যে বেতন দিয়েছে ৭৬৪টি, সেখানে বাকি রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের। সাভার ও আশুলিয়ায় ৪৭১টির মধ্যে বেতন দিয়েছে ৪৫৮টি, বাকি রয়েছে ১৩টি। নারায়ণগঞ্জের ২৬৯টি পোশাক কারখানার মধ্যে বেতন দিয়েছে ২৬০টি, সেখানে বাকি রয়েছে ৯টি। চট্টগ্রামের ৩২৪টি কারখানার মধ্যে বেতন দিয়েছে ২৯৩টি, সেখানেও বাকি ৩১টি।
এছাড়া বিভিন্ন এলাকায় অবস্থিত আরও ৪২টি কারখানার মধ্যে বেতন দিয়েছে ৩৯টি বাকি রয়েছে ৪টির।
তবে বিজিএমইএ-এর সদস্য নয় এমন যেসব প্রতিষ্ঠান রয়েছে ও যারা সাব কন্টাক্ট-এ কাজ করেন সেসব কতগুলো কারখানার শ্রমিক বেতন পাননি তার কোনোও হিসেব নেই এ সংগঠনের কাছে।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







