ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৪১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রীতির ব্যবহারে অপমানিত বীরু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৮ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারের জন্য কিংস ইলেভেন পঞ্জাবের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশন বীরেন্দ্র সেহওয়াগের ভুল গেম প্ল্যানকে দুষলেন টিম মালিক প্রীতি জিন্তা। শুধু দোষারোপেই ক্ষান্ত হননি এই বলিউড তারকা৷ বরং ম্যাচের শেষে বীরুকে উত্তেজিতভাবে দু’কথা শুনিয়ে দেন তিনি৷

 

প্রীতির এমন অপমানজনক ব্যবহারে প্রাথমিকভাবে নিজেকে শান্ত রাখলেও, শোনা যাচ্ছে শেষমেশ ধৈর্য্য হারিয়ে স্বভাবসুলভ আগ্রাসনে পালটা কয়েকটা জবাবও দেন সেহওয়াগ৷ বীরু এককভাবে শুধু নিজের দোষ মানতে রাজী নন।

 

কথাকাটাকাটি পর পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে, মওশুমের শেষেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ধ্বংসাত্মক এই ওপেনার৷ এখন দেখা যাক সামনে কি হয়।