ঢাকা, শুক্রবার ২০, মার্চ ২০২৬ ১৪:১৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

প্রেমিককে কবে বিয়ে করছেন, জানালেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৩০ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রেমিকের সঙ্গে প্রেম করছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কবে বিয়ে করবেন এ প্রশ্নেরও উত্তর দিয়েছেন এই গ্ল্যামারকন্যা। তানজিন তিশা জানান, তার প্রেমিক মিডিয়ার কেউ নন।

ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন। কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’

এ সময় বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর। আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’

তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।

শো তে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এ প্রশ্নও করা হয়। জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রাখেন। বলেন, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।

এর আগে সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম। এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি। গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।