প্রেমিকার জন্মদিনে সারপ্রাইজ দিলেন দেব
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্র দীর্ঘদিন ধরেই প্রেম করছেন। অকপটে দু’জনেই তা স্বীকার করেন। আরো একবার ভালোবাসার বার্তা ছড়িয়ে দিলেন এই জুটি।
২৭ জুন রুক্মিণীর জন্মদিন। প্রেমিকার বিশেষ দিন বলে কথা, দেব তো বিশেষ আয়োজন করবেনই। ঠিক তাই, জন্মদিনে প্রেমিকাকে সারপ্রাইজ দিয়েছেন অভিনেতা। তিন স্তরের বিশাল কেক এনেছেন, বেলুন দিয়ে সাজিয়েছেন পার্টির স্থান। কেকের ওপর লেখা ‘হ্যাপি বার্থডে রকস্টার’।
দেবের সারপ্রাইজ পার্টিতে সাদা কালো কম্বিনেশনের একটি ওয়েস্টার্ন পোশাক পরে হাজির হন রুক্মিণী। এরপর প্রেমিকের ক্যামেরায় ধরা দেন গ্ল্যামারাস রূপে। সে ছবি দেব নিজেও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম বড়পর্দায় জুটি বেঁধেছিলেন দেব-রুক্মিনী। যদিও এর অনেক আগে থেকেই একে-অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। প্রথম দিকে সম্পর্ক নিয়ে লুকোছাপা করেছিলেন বটে। তবে এখন সবার সামনেই প্রেম জাহির করেন।
দীর্ঘদিন ধরে প্রেম করলেও বিয়ে নিয়ে তাদের আপাতত পরিকল্পনা নেই। কিছুদিন আগেই দেব জানিয়েছেন, বিয়েটা গুরুত্বপূর্ণ নয় তার কাছে। বরং একসঙ্গে ভালো থাকাটাই জরুরি।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











