ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১:১১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

প্রেমিকাসহ করোনাভাইরাসে আক্রান্ত দিবালা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২০ এএম, ২২ মার্চ ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা। একই সাথে তার বান্ধবী ওরিয়ানাও কোভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছেন বলে নিজেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ফরোয়ার্ড।

ফেসবুক পোস্টে দিবালা লিখেন, সবাইকে জানাতে চাই যে আমরা কোভিড-১৯ পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি এবং ওরিয়ানা ও আমার ফল পজিটিভ এসেছে। সৌভাগ্যবশত দুজনেই ঠিকঠাক আছি। মেসেজ পাঠিয়ে আমাদের খোঁজখবর নেয়ায় ধন্যবাদ সবাইকে।

২৩ বছর বয়সী ওরিয়ানা আর্জেন্টিনার নন্দিত অভিনেত্রী, মডেল ও সংগীতশিল্পী।

দিবালা এবার নিজেই তার এবং ওরিয়ানার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানালেও সপ্তাহখানেক আগেই ছড়িয়েছিল এই খবর। তখন জুভেন্টাসের পক্ষ থেকে খবরটি ‘সত্য নয়’ বলে দাবি করা হয়।

জুভেন্টাস ও ইতালিয়ান লিগের প্রথম খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হন ডিফেন্ডার দানিয়েল রুগানি। তখন থেকেই আশঙ্কা ছিল, দলটির আরও খেলোয়াড় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তাই দলের সবাইকে আলাদা করে রাখার জন্য আইন অনুসারে প্রক্রিয়া শুরু করে জুভেন্টাস। স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সব খেলোয়াড়। খেলোয়াড়, ম্যানেজার, অন্যান্য স্টাফসহ মোট ১২১ জনকে আইসোলেশনে পাঠিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এরপরও মিলছে দুসংবাদ। ব্লেইস মাতুইদির পর করোনায় আক্রান্ত হলেন দিবালা। অর্থাৎ তুরিনের ক্লাবটির মোট তিন খেলোয়াড়ের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

-জেডসি