প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে কক্সবাজারে ইতালিয়ান তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১০ পিএম, ১১ নভেম্বর ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশি যুবককে ভালোবেসে রুবের টা (২৩) নামে এক ইতালিয়ান তরুণী কক্সবাজারের রামুতে এসেছেন। গত বুধবার (৯ নভেম্বর) রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়া পাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে রুনেক্স বড়ুয়ার (২৮) সঙ্গে ইতালির সার্দেনিয়া শহর থেকে বাংলাদেশে আসেন ওই তরুণী। এলাকার লোকজন তাকে দেখার জন্য রুনেক্সদের বাড়িতে ভিড় করছেন।
জানা গেছে, প্রায় তিন বছর আগে ইতালিতে যান রুনেক্স। সেখানে কাজের সূত্রে পরিচয় হয় সেদেশের তরুণী রুবের টার সঙ্গে। প্রায় এক বছরের বেশি সময় প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। এ মাসেই পারিবারিকভাবে তাদের বিয়ে হবে।
ইতালি প্রবাসী রুনেক্স বড়ুয়া বলেন, আমি ইতালিতে গিয়ে একটি হোটেলের রিসিপশন সেক্টরে কাজ করতাম। সেখানে পরিচয় হয় রুবের টার সঙ্গে। পরিচয় থেকে শুরু হয় প্রণয়। শেষে বিয়ের সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে তাকে সঙ্গে নিয়ে দেশে এসেছি। রুবের টা সবার সঙ্গে মিশছে। এমনকি বাইরের স্বজনদের সঙ্গেও অনায়সে মিছে যাচ্ছে। তার আচরণে সবাই খুশি।
এদিকে ভাষাগত কিছু সমস্যার কারণে কিছু বিঘ্ন ঘটলেও মানিয়ে নিচ্ছেন রুবের টা। পরেছেন বাঙালি পোশাকও। হবু বরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গায়।
ইতালিয়ান তরুণী রুবের টা বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সবাই মানুষ। তাই মানুষ হিসেবে দেশভেদ বা জাতভেদ থাকা উচিত নয়। সে মানসিকতা থেকেই রুনেক্সকে আমার ভালো লেগে যায়। আমরা বিয়ে করে সারাজীবন একসঙ্গে কাটাতে চাই।
রুনেক্সের ভাই শাওন বড়ুয়া বলেন, ইতালির একটা মেয়ে এতদূর চলে আসায় আমরা অবাক হয়েছি। এতে আমরা আনন্দিত। আমরা তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
রুনেক্স বড়ুয়ার মা সুমি বড়ুয়া বলেন, আমার ছেলের সঙ্গে বিদেশি মেয়ে আসায় আমরা অনেক খুশি। তার আগমনে আমাদের বাড়িতে উৎসবের আমেজ চলছে। খুব শিগগিরই মহা ধুমধামে তাদের বিয়ের আয়োজন করব।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











