প্রেমের টানে কক্সবাজারে থাই তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
প্রেমের টানে থাইল্যান্ড থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে এসেছেন তানিদা নামের এক তরুণী। মনের মানুষকে পেতে গত ১২ ডিসেম্বর সকল আইনি প্রক্রিয়া শেষ করে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রেমিক ওসমান গণি রাজকে বিয়ে করেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন খাদিজাতুল কোবরা।
বর ওসমান গণি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া বাংলাবাজার এলাকার ব্যবসায়ী জাবের আহমদের ছেলে। বিয়ের পর শ্বশুরবাড়িতেই আছেন খাদিজা।
পরিবার সূত্র জানায়, কয়েক বছর আগে ফেসবুকে ওসমান গণি রাজের (২৫) সঙ্গে পরিচয় হয় থাইল্যান্ডের তরুণী তানিদার (৩৫)। মেসেঞ্জারে ভাবের আদান-প্রদান করতেন তারা। এভাবে বছর পার হতেই তাদের পরিচয় গড়ায় প্রেমে। এ সূত্রে ২০২১ সালের জানুয়ারিতে মহেশখালী রাজের বাড়ি আসেন তানিদা। কিছুদিন অবস্থানের পর আবার ফিরে যায় দেশে।
ওসমান গণি বলেন, গতবছরের জানুয়ারিতে আমাদের বাড়িতে বেড়াতে আসে তানিদা। ১৪ দিন থাকার পর আবার নিজ দেশে ফিরে যায়। পরে বাবার অসুস্থতার খবর শুনে এপ্রিলে আবারও বাংলাদেশে আসে। সে যাত্রায় সাতদিন থাকে। সবশেষ গত ৭ ডিসেম্বর বাংলাদেশে আসে এবং ১২ ডিসেম্বর আমাদের বিয়ে হয়। সে ইসলাম ধর্ম গ্রহণ করলে নাম রাখা হয় খাদিজাতুল কোবরা।
তানিদা থাইল্যান্ডে চাকরি করেন উল্লেখ করে ওসমান বলেন, এক মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছেন খাদিজা। এক মাস পর আবার থাইল্যান্ডে চলে যাবেন। তবে মাঝেমধ্যে ছুটি নিয়ে বাংলাদেশে আসবেন।
ওসমানের বাবা জাবেরের বরাতে তিনি বলেন, বিদেশি বউমা স্থানীয় ভাষা বোঝেন না। ইশারা-ইঙ্গিতে যোগাযোগ চালিয়ে নিচ্ছেন। তবে, বাংলা ভাষা শেখার চেষ্টা করছেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার