প্রেম করছেন হ্যারিপর্টার নায়িকা এমা ওয়াটসন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার
হ্যারিপর্টার নায়িকা এমা ওয়াটসন
হলিউডের হ্যারিপর্টার খ্যাত জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন। যিনি বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু এবার যেন সেই আড়াল ভাঙল কয়েকটি ভাইরাল ছবিতে। এবার বিমানবন্দরের মাঝেই এক রহস্যময় পুরুষকে চুম্বন করতে দেখা গেল তাকে, আর মুহূর্তেই শুরু হয়ে গেল তাকে ঘিরে নতুন প্রেমের জল্পনা।
সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এমা ওয়াটসন বিমানবন্দরে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দিয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যক্তি মেক্সিকান উদ্যোক্তা গঞ্জালো হেভিয়া বেইলেরেস। প্রকাশিত ছবিতে দুজনকেই বেশ স্বতঃস্ফূর্তভাবেই সময় কাটাতে দেখা যায়, যা উপস্থিত অনেকেরই নজর কাড়ে।
জানা যায়, বিমানবন্দরে চুম্বনের পর ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে সেই ব্যক্তির সঙ্গে ডিনার ডেটে যেতে দেখা গেছে। যদিও কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি।
তবে এটাই প্রথম নয়। এর আগেও ২০২৫ সালের শেষ দিকে ফ্রান্সের জনপ্রিয় স্কি রিসোর্ট কুরশেভেল -এ দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল। পরে মেক্সিকোর বিলাসবহুল পর্যটনকেন্দ্র পুন্তা মিতা তেও তাদের একসঙ্গে সময় কাটানোর খবর প্রকাশ পায়।
এখন ভক্ত মহলে প্রশ্ন উঠছে, এটা শুধুই কি বন্ধুত্ব, নাকি সত্যিই নতুন সম্পর্কে জড়িয়েছেন এমা ওয়াটসন? প্রকাশ্যে এমন ভালোবাসার মুহূর্ত দেখার পর অনেকেই মনে করছেন, খুব শিগগিরই হয়তো এই সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালে এমা ওয়াটসনের নাম জড়িয়েছিল ব্রিটিশ ব্যবসায়ী ব্র্যান্ডন গ্রিনের সঙ্গে। অন্যদিকে গঞ্জালো হেভিয়া বেইলেরেসের সঙ্গে একসময় সম্পর্কের গুঞ্জন উঠেছিল মেক্সিকান পপ তারকা বেলিন্ডার।
এদিকে গত বছর এক সাক্ষাৎকারে এমা ওয়াটসন বলেছিলেন, তিনি এমন কারও সঙ্গে ডেট করতে চান যিনি তার তারকাখ্যাতি নয়, বরং সিনেমার শিল্পকে ভালোবাসেন। আর এখন নতুন এই রহস্যময় সঙ্গীকে ঘিরে সেই কথাই যেন আবার আলোচনায় উঠে এসেছে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক










