প্রেম নিয়ে মিথিলার বিস্ফোরক মন্তব্য
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৫ এএম, ২৪ জুন ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের শোবিজের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নিজ দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি এপার বাংলার ‘বাজি’ ওয়েব সিরিজের মাধ্যমে আলোচনায় জায়গা করে নিয়েছেন তিনি।
সিরিজটিতে অভিনেত্রীর সাবেক স্বামী অভিনেতা ও সংগীতশিল্পী তাহসানের উপস্থিতি নিয়েও আলোচনা তুঙ্গে। একই সিরিজে দুই তারকার অভিনয় যখন আলোচনায়, আর সেই সময়ই প্রকাশ্যে এল একটি রহস্য। অভিনেত্রী মিথিলার নাকি ‘লাভ স্টোরি’তে অরুচি।’
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। একসময় ঢাকাই শোবিজে প্রেমের দৃশ্যে দেখা গেছে তাকে। তাহলে এখন কি ভেবেচিন্তেই সেই ‘লাভ স্টোরি’ এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।
এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, হ্যাঁ, হয়ে গেছে। প্রেম শেষ, আর চাই না। আর এ কথাটি বলেই হেসে দেন তিনি। এরপরই জানান, প্রেমিকার চরিত্রে অনেক অভিনয় করেছেন।
মিথিলা মনে করেন, এটা হয়তো তাকে ‘গার্ল নেক্সট ডোর বা পাশের বাড়ির মেয়ে’র মতো দেখতে বলে। তবে এখন আর এসব চরিত্র টানে না তাকে। এ জন্যই গতানুগতিক প্রেমের গল্প এড়িয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।
তিনি বলেন, প্রেমের গল্পে অভিনয় করতে চাই, তবে তা ইন্টারেস্টিং গল্প হতে হবে। আবার গল্পে আমার চরিত্রও ব্যতিক্রম হতে হবে। পাশের বাড়ির মেয়ের বাইরে ভিন্ন কিছু... তবেই করব।
প্রসঙ্গত, এরইমধ্যে শিশুতোষ সিনেমা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’র শুটিং শেষ করেছেন মিথিলা। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘জলে জ্বলে তারা’।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি