ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ১৮:৩৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রেস ক্লাব এলাকায় পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর প্রেস ক্লাব এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় এ অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানান, ফায়ার সার্ভিস, ট্রিপল নাইন, পুলিশ কেউ এই আগুনের খবর পায়নি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়েই যানবাহনে আগুন ও ভাঙচুর চালাচ্ছে দুর্বৃত্তরা। এরইমধ্যে প্রেসক্লাব এলাকার পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
 
জানা গেছে, অগ্নিসংযোগের সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন। তবে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে সারাদেশে ৫৫ ঘণ্টায় অন্তত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।