ফতুল্লায় দগ্ধ শিশু সন্তানের পর মারা গেলেন মাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ শিশু সাফওয়ানের (১০) মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন তার মা ফাতেমা আক্তার (৩০)। এছাড়া আগুনে দগ্ধ বাকি দুই জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।
আজ সোমবার ভোরে সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকাকালীন ফাতেমা মারা যান। এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় ফাতেমার শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চিকিৎসকরা জানিয়েছে, ফাতেমার শরীরের ৯৪ শতাংশ এবং সাফওয়ানের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে ফাতেমার দুই সন্তান। তারা হলেন- সাইফ আলী বেগ (১৫) ও ফারিহা আক্তার ফারজানা (১২)। এদের মধ্যে ফারিয়ার ৯০ শতাংশ এবং সাইফ আলী বেগের ৯৮ পুড়ে গেছে।
প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লায় ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা এলপি গ্যাসের চুলাতে রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালোনোর সাথে সাথে সিলিন্ডারে আগুন ধরে গেলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফাতেমা আক্তারসহ তার বড় ছেলে সাইফ আলী, মেয়ে ফারিহা ফারজানা ও সাফওয়ান আলী আগুনে দগ্ধ হয়। সাফওয়ান স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত এবং ফারিয়া পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় ফাতেমার স্বামী আব্দুর রহিম বাসায় ছিল না। তিনি কর্মস্থলে থাকায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পান।
-জেডসি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?








