ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৫০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

ফরাশগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে ঋতুপর্ণারা

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ২৫ জানুয়ারি ২০২৬ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী ফুটবল লিগে শিরোপার অন্যতম দাবিদার ফরাশগঞ্জ ও রাজশাহী স্টারস। দুই দলই জয়ের ধারায় ছিল। দুই দলের মধ্যকার শনিবারের ম্যাচটি ছিল অলিখিত ফাইনাল। বিকেলে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী স্টারস ১-০ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করে। 

ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন আলপি আক্তার। প্রথমার্ধেই তিনি গোলটি করেন। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজশাহী স্টারস। এক ম্যাচ বেশি খেলা বাংলাদেশ সেনাবাহিনীর পয়েন্টও ২১। ১৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান ফরাশগঞ্জের।

ফরাশগঞ্জের বিগত ছয় ম্যাচেই গোল করেছিলেন জাতীয় দলের ফুটবলার শামসুন্নাহার জুনিয়র। ৬ ম্যাচের ছয়টিতেই গোল করেছিলেন। টানা পাঁচ ম্যাচ সেরার কৃতিত্ব পেয়েছিলেন। আজ তিনি গোলও পাননি, দলও পয়েন্ট পায়নি। 

ফরাশগঞ্জ ও রাজশাহী দুই দলে দশের অধিক জাতীয় ফুটবলার খেলছেন। বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান তারকা ঋতুপর্ণা চাকমা, অধিনায়ক আফিদা খন্দকার রাজশাহীতে, আর ফরাশগঞ্জে রয়েছেন মারিয়া মান্দা, দুই শামসুন্নাহার, মনিকা ও তহুরা খাতুনের মতো ফুটবলারও। দুই দলই জাতীয় দলের খেলোয়াড় নিয়ে খেলায় ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে।