ফরিদগঞ্জে স্কুুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ পিএম, ১১ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে স্কুল থেকে ফেরার পথে স্কুুলছাত্রী জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নারীবাদি সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ। পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে মঙ্গলবারের বিভিন্ন দৈনিকে প্রকাশিত সংবাদের বরাতে বলা হয়, গত রবিবার (৯ জানুয়ারি) ফরিদগঞ্জ উপজেলার দশম শ্রেণির স্কুুলছাত্রী আষ্টামহামায়া পাঠশালা নামের স্কুল থেকে বাড়ি ফেরার সময় এলাকার চিহ্নিত বখাটে শিমুল মিজি (২৪), ইজাজ হোসেন (২৩) ও সাব্বির হোসেন (২৪) স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নেয় পাশের ভোটাল গ্রামের একটি বাড়িতে নিয়ে গেলে লিপি বেগম (৩২) নামের এক নারী সেখানে তাঁদের আশ্রয় দেয়। পরে শিমুলসহ তার সহযোগীরা অস্ত্রের মুখে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনা কাউকে জানালে স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, বর্তমানে বাসস্থান, রাস্তা-ঘাট, গণপরিবহণসহ সর্বত্র নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। ফলে নারী ও শিশুর নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে এবং নারী ও শিশুর জীবন যাপন ও স্বাধীন চলাচল অনিশ্চিত হয়ে পড়ছে।
বিবৃতিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণসহ দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবি জানানো হয়েছে। একইসাথে নির্যাতনের শিকার স্কুলছাত্রীর সুচিকিৎসাসহ তার ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিকরণের দাবি জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সারাদেশে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


