ফাইজারের টিকা শিশুদের জন্য কার্যকর: এফডিএ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৬ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার
ফাইল ছবি
করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজারের কোভিড-১৯ টিকা ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য কার্যকর ও নিরাপদ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)।
সোমবার (১৩ জুন) সংস্থাটির পর্যালোচকরা এই তথ্য জানান বলে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্রকাশিত নথির ব্রিফিংয়ে এফডিএ পর্যালোচকরা বলেন, তাদের মূল্যায়নে ছোট বাচ্চাদের করোনা টিকা ব্যবহারের পর সুরক্ষা নিয়ে উদ্বেগ খুঁজে পাওয়া যায়নি।
আগামী ১৫ জুন সংস্থার বাইরের উপদেষ্টাদের সঙ্গে এফডিএ’র একটি বৈঠক করার কথা রয়েছে। আর এর আগেই ফাইজারের ট্রায়ালের তথ্যের বিষয়ে এফডিএ’র বিশ্লেষণে একটি প্রতিবেদন প্রকাশিত হলো। এখন বহিরাগত উপদেষ্টাদের সুপারিশেই ভ্যাকসিনের বিষয়ে এফডিএ’র সিদ্ধান্ত নির্ধারণ হবে।
ফাইজার-বায়োএনটেকের ৩ ডোজের প্রাথমিক সিরিজের ভ্যাকসিন ৬ মাস থেকে ৪ বছর বয়সীদের শিশুদের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর বলে জানান এফডিএ পর্যালোচকরা।
রয়টার্স বলছে, এর আগে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর ১০ জন উপসর্গযুক্ত করোনা রোগীর ওপর ফাইজারের টিকার কার্যকারিতার প্রাথমিক একটি পরীক্ষা চালানো হয়। বিশ্লেষণে দেখা যায় ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে এই টিকার কার্যকারিতা ৮০.৩ শতাংশ।
৬ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার অনুমতি নেই বিশ্বের বেশির ভাগ দেশে। এ ছাড়া ৫ থেকে ১১ বছরের বাচ্চাদের টিকা নেওয়ায় আগ্রহ একদম কম থাকায় কত জন অভিভাবক তার বাচ্চাদের টিকা দিতে নিয়ে যাবেন তা নিয়েও সন্দেহ রয়েছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আশা করছে যে, এফডিএ এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ফাইজারের এই ভ্যাকসিন অনুমোদন দিলে ছোট বাচ্চাদের টিকা দেওয়া ২১ জুনের মধ্যে শুরু করাতে পারবেন তারা।
গত শুক্রবার মর্ডানার করোনা টিকার একটি স্টাফ পর্যালোচনা প্রকাশিত প্রতিবেদনে এফডিএ বলেন তাদের টিকা ৬ মাস থেকে ১৭ বছর বয়সী শিশুদের ব্যবহারের জন্য নিরাপদ ও কার্যকর এবং শিশুদের জন্য ব্যবহার উপযোগী।
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক









