ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে ভ্যাকসিন প্রযুক্তি কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা দায়ের করছে মর্ডানা।
শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মর্ডানার নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল এ তথ্য জানিয়েছেন।
মর্ডানার বিবৃতি অনুযায়ী স্টিফেন ব্যানসেল বলেন, আমরা কোভিড-১৯ মহামারির আগের দশকে কোটি কোটি ডলার ব্যয় করেছি এমআরএনএ প্রযুক্তি তৈরিতে। আর এই প্রযুক্তি প্ল্যাটফর্মটিকে রক্ষার জন্যই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে মামলা দায়ের করছি।
তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা তৈরিকারী প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফাইজার-বায়োএনটেক ও মডার্না। তবে টিকা তৈরিতে যে এমআরএনএ প্রযুক্তির ব্যবহার হয়েছে তা ১০ বছর আগেই উদ্ভাবন করেছে মডার্না। কিন্তু ফাইজার-বায়োএনটেক তাদের প্রযুক্তি অন্যায়ভাবে ব্যবহার করেছে।
এদিকে মহামারির শুরুর দিকে মডার্না জানিয়েছিল, করোনার টিকা উদ্ভাবনে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে মডার্নার প্যাটেন্ট ব্যবহার করতে জোর করবে না। আবার চলতি বছরের মার্চে তারা জানায়, ফাইজার ও বায়োএনটেকের মতো কোম্পানিগুলো মডার্নার বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারকে সম্মান করবে। এবং তারা অন্য বাজারের জন্য অনুরোধ করলে বাণিজ্যিকভাবে যুক্তিসঙ্গত লাইসেন্স বিবেচনা করবে। তবে ফাইজার এবং বায়োএনটেক তা করতে ব্যর্থ হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স, সিএনএন
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো








