ফায়ার ফাইটার পদে ১৫ নারীর যোগদান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২২ পিএম, ১৯ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ফায়ার সার্ভিসের ইতিহাসে প্রথমবারের মতো 'ফায়ার ফাইটার নারী' পদে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন যোগ দিয়েছেন। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী শনিবার তারা রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। যোগদানের পর তাদের মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’ সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এতথ্য নিশ্চিত করে বলেন, আজ রোববার অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন মিরপুর ট্রেনিং কমপ্লেক্সে তাদের স্বাগত জানান। পরে নবীন ফায়ার ফাইটাররা মহাপরিচালক-এর সাথে ফটোসেশনে অংশগ্রহণ করেন। এ সময় অধিদপ্তরের দু'জন পরিচালকসহ ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, চলতি বছরের ২০ জুন ফায়ার ফাইটার নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ফায়ার ফাইটার (নারী) পদে ২ হাজার ৭শ ৭ জন আবেদনকারীর মধ্যে প্রাথমিক যাচাই-বাছাই, শারীরিক যোগ্যতা ও মেডিকেল টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এ ১৫ জনকে চূড়ান্তভাবে ফায়ার ফাইটার (মহিলা) পদে নিয়োগ দেয়া হয়।
সূত্র আরও জানায়, সিভিল সার্জনের সুস্থতার সনদপত্রসহ তারা শনিবার এ পদে যোগ দেন। ইতিপূর্বে ফায়ার সার্ভিসে অফিসার পদে মহিলা কর্মকর্তা যোগদান করলেও ফায়ার ফাইটার পদে কখনো কোনো মহিলার নিয়োগ দেয়া হয়নি।
ফায়ার ফাইটার পদে যে ১৫ জন নারী যোগদান করেছেন তারা হলেন, মাজেদা খাতুন, পাপিয়া খাতুন, পিংকি রায়, মাইমুনা আক্তার, রিমা খাতুন, মেহেরুন্নেছা মিম, আরজুমান আক্তার রিতা, মিশু আক্তার, ঝর্না রানী পাল, কাকুলী খাতুন, ইসরাত জাহান ইতি, নাজমুন নাহার, ইয়াসমীন খাতুন, রুজিনা আকতার ও প্রিয়াংকা হালদার।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











