ফিটনেস টেস্টে ব্যর্থ, এএফসি এলিট রেফারি থেকে বাদ জয়া
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৯ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ফিটনেস টেস্টে উত্তীর্ণ না হতে পারায় এএফসি এলিট প্যানেলে যাওয়ার সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশের প্রথম নারী ফুটবল রেফারি জয়া চাকমা। আজ বৃহস্পতিবার সকালে ভারতের জামশেদপুরে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় জয়া চাকমা ফেল করেছেন। জয়া উচ্চ শিক্ষায় ভারত আছেন। বাফুফের অনুরোধে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতের জামশেদপুরে জয়ার পরীক্ষার ব্যবস্থা করে।
এর আগে এএফসি এলিট রেফারি প্যানেলে যাওয়ার জন্য গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সালমা আক্তার।
এই প্রসঙ্গে বাফুফে হেড অফ রেফারিজ আজাদ রহমান বলেন, তাত্ত্বিক পরীক্ষায় জয়া ও সালমা দুজনেই ভালো করেছিল। অপেক্ষা ছিল ফিটনেস পরীক্ষার। সালমা ফিটনেসে পাশ করলেও জয়া ব্যর্থ হয়েছেন। ফলে জয়া এএফসি এলিটে থাকতে পারছেন না। জয়া রেফারি ও সালমা সহকারি রেফারি।
নারী রেফারির ফিটনেস টেস্ট দুই পর্বের। প্রথম পর্বে ৪০ মিটার স্প্রিন্ট ৬ বার। এই পর্বে জয়া নির্দিষ্ট সময়ের মধ্যে স্প্রিন্ট সম্পন্ন করেন। এই পর্ব শেষ হওয়ার আট মিনিটের মধ্যে শুরু হয় ল্যাপ (চক্কর)। ফিফা রেফারিতে উত্তীর্ণ হতে ১০ চক্কর বাধ্যতামূলক আর এএফসি এলিটে যেতে হলে দশের অধিক। জয়া ন্যূনতম দশটি চক্করই সম্পন্ন করতে পারেননি।
জয়া আজকের ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এএফসি এলিটের পাশাপাশি আগামী বছর ফিফা রেফারির জন্য বিবেচিত হতেন। ব্যর্থ হওয়ায় এখন আবার ফিটনেস টেস্ট দিতে হবে ফিফা রেফারি হওয়ার জন্য।
জয়ার ফিফা রেফারি ফিটনেস পরীক্ষা নিয়ে আজাদ রহমান বলেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিফা ফিটনেস টেস্ট সম্পন্ন করতে হবে। এই পরীক্ষা জয়াকে বাংলাদেশে এসে দিতে হবে। এই ফিটনেস টেস্টেও ব্যর্থ হলে ফিফা রেফারির স্বীকৃতি হারাবেন তিনি।
জয়া ভারতের বেনারসে ফিজিক্যাল এডুকেশন নিয়ে উচ্চ শিক্ষায় রয়েছেন। কয়েক মাস গেম পরিচালনা ও অনুশীলনের বাইরে থাকায় ফিটনেসে ঘাটতি হয়েছে জয়ার। এএফসি এলিটে ব্যর্থ হলেও আগামী এক মাসের মধ্যে উন্নতি করে ফিফা ব্যাজ ধরে রাখতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
-জেডসি
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











