ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ বাতিল
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৮ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সাফল্যর সঙ্গে আয়োজন করেছিল ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিশ্বকাপ আয়োজন ও ব্যবস্থাপনা দেখে প্রশংসা করেছিল ফিফা। সেবারের সাফল্যের পুরস্কার হিসাবে এবার অনূর্ধ্ব-১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছিল ভারত।কিন্তু করোনা মহামারীর কারণে এবারের আসর বাতিল ঘোষণা করেছে ফিফা। তার পরিবর্তে ২০২২ সালে নারীদের এই বিশ্বকাপ আয়োজন করা হবে।
করোনা মহামারীর বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যুরো অব ফিফা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও কোস্টারিকায় অনুষ্ঠিতব্য অনুর্ধ্ব-২০ নারী বিশ্বকাপও বাতিল করা হয়েছে বলে ফিফা এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কোস্টারিকাকেও ২০২২ সালের পরবর্তী আসর আয়োজনের স্বত্ব দেয়া হয়েছে।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ২-২১ নভেম্বর ভারতের পাঁচটি ভেন্যুতে অনুর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু পরবর্তীতে তা পিছিয়ে আগামী বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে মহামারী আতঙ্কে আফ্রিকা, উত্তর ও মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বগুলো স্থগিত রাখা হয়েছে। গত মাসে ইউরোপাও তাদের বাছাইপর্ব বাতিল ঘোষণা করেছে। বাছাইপর্ব না খেলে ইংল্যান্ড, স্পেন ও জার্মানীকে শীর্ষ র্যাঙ্কিং দল হিসেবে তারা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য বাছাই করেছে।
কনফেডারেশন অব ওশেনিয়াও একই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই অঞ্চল থেকে তারা নিউজিল্যান্ডকে বাছাই করেছে। শুধুমাত্র পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এশিয়ার অঞ্চলে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ হিসেবে এই অঞ্চল থেকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান ও উত্তর কোরিয়া।
এদিকে আগামী বছর অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
-জেডসি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




