ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২০:৩৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ

ফিফা র‌্যাংকিং: চার হারে আট ধাপ পেছাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২০ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সর্বশেষ নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। তিন মাস পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে। 

বাংলাদেশ নারী ফুটবল গত তিন মাসের মধ্যে চার ম্যাচ খেলেছে। চার ম্যাচের মধ্যে চারটিই হেরেছে। অক্টোবর উইন্ডোতে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে।

ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। 

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন। আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে  র‌্যাংকিং নিয়ে আসা৷ উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল।

বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে। মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র‌্যাংকিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল।