ফিমেল হাইজিন: গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে চলছেন তো?
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৪ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
মেয়েদের সুস্থতার জন্য দরকার বাড়তি কিছু বিষয়ে হাইজিন মেইনটেন করা। কেননা জন্মগত ভাবে মেয়েদের শরীর কিছুটা সংবেদনশীল এবং প্রাকৃতিক নিয়মেই আমাদের শরীরে যে পরিবর্তনগুলো আসে তার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক, ফিমেল হাইজিন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবং কীভাবে এই হাইজিন মেইনটেন করবো তা নিয়ে।
১। পিরিয়ডকালীন সময়ে
ফিমেল হাইজেন নিয়ে কথা বলতে গেলে শুরুতেই আসে মেয়েদের পিরিয়ডের বিষয়টি। প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময়ে মেয়েরা এর মধ্যে দিয়ে যায়। আর পিরিয়ডের সময় সবচেয়ে দরকারি হচ্ছে যথাযথ পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা।
২। কাপড় কিংবা তুলার বদলে প্যাড ব্যবহার করা
পিরিয়ডকালীন সময়ে প্যাড ব্যবহার করা বাঞ্ছনীয়। অনেকে এ সময় কাপড় কিংবা তুলার ব্যবহার করে থাকে। কিন্তু এতে মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। কাপড় কিংবা তুলা ব্যবহারে জরায়ুতে ইনফেকশনসহ বিভিন্ন রোগ হতে পারে।
৩। নির্ধারিত সময় পর পর প্যাড চেঞ্জ করা
অনেকেই আমরা প্যাড ব্যবহার করে থাকলেও এ ব্যাপারে সচেতন না। প্যাড একটি নির্দিষ্ট সময় পর তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং আমাদের দেহের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই ৩/৪ ঘণ্টা পর পর অবশ্যই প্যাড পাল্টাতে হবে। যাদের হেভি ফ্লো হয়ে থাকে তাদের উচিত আরও আগে চেঞ্জ করা।
৪। আন্ডারগার্মেন্ট ভালোভাবে পরিষ্কার করা
আমাদের আন্ডারগার্মেন্ট সবসময় পরিষ্কার রাখা জরুরি। সঠিক পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে ব্যাকটেরিয়াল ইনফেকশনসহ বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। আর আন্ডারগার্মেন্ট ধোয়ার পর ভালোভাবে রোদে শুকিয়ে তা ব্যবহার করতে হবে। কারণ ভেজা কিংবা স্যাঁতস্যাঁতে কাপড় ছত্রাক কিংবা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়ায়।
৫। কটন ফেব্রিক ব্যবহার করা
আন্ডারগার্মেন্টের কাপড় বা ফেব্রিক নির্বাচনে আমাদের সচেতন হতে হবে। নিত্যদিনের ব্যবহারে আমাদের উচিত সিনথেটিক আন্ডারগার্মেন্টের বদলে কটন আন্ডারগার্মেন্ট ব্যবহার করা। কটন ম্যাটেরিয়ালের আন্ডারগার্মেন্ট আমাদের শরীরের জন্য ভালো এবং আরামদায়ক।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








