ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২৩:৪৪:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ফিলিপাইনে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫, নিখোঁজ ৫৯

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:১৩ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

ফিলিপাইনে গত সপ্তাহে দুটি বড় ধরনের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

কর্মকর্তারা বলেন, রোববার রাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেনগুয়েট প্রদেশের ইতোগোন শহরের ধ্বংসস্তুপ থেকে মোট ৪৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ কর্মকর্তারা জানান, ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশের নাগা নগরীর একটি খনি এলাকার প্রান্তে একটি এলাকায়ও ভূমিধস হয়েছে। এতে এখনো ১৯ জন নিখোঁজ রয়েছে। কাদামাটি ও বোল্ডারে খনি শ্রমিকদের একটি বাঙ্কহাউসে চাপা পড়ে।

১৫ সেপ্টেম্বর ফিলিপাইনের প্রধান দ্বীপ লুজোনে সুপার টাইফুর মাংখুটের আঘাতের পর শ্রমিকরা তাদের পরিবারকে নিয়ে অস্থায়ীভাবে ওই বাঙ্কহাউসে থাকত।
গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নাগাসিটিতে প্রায় ৩০টি বাড়ি ভূমিধসে চাপা পড়েছে। এতে আরো ৪০ জন নিখোঁজ হয়েছে। উদ্ধারকর্মীরা এদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দুর্যোগ কর্মকর্তারা বলেন, গত সপ্তাহে ফিলিপাইনে টাইফুন মাংখুটের আঘাত ও দুটি বড় ধরনের ভূমিধসে প্রায় ২শ জন প্রাণ হারিয়েছে।

চলতি বছরে এই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়টি মাংখুটের আঘাতে প্রায় ১৬ লাখ কৃষক ও জেলে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই বিভাগের জনপ্রিয়