ফিলিপিনো প্রধান বিচারপতিকে অপসারণের সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১০:৪০ এএম, ১২ মে ২০১৮ শনিবার
ফিলিপাইনেরি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচনা করায় দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি মারিয়া লর্দেস সেরেনোকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৮-৬ ব্যবধানে অপসারণের এই নিদ্ধান্ত নেন। নিয়োগ প্রক্রিয়া লঙ্ঘন করে সেরেনোকে নিয়োগ দেয়া হয়েছে, এমন অভিযোগ এনে সরকার সুপ্রিম কোর্টে আবেদনটি করেছিল।
প্রধান বিচারপতিকে অপসারণের সিদ্ধান্তকে বিরোধীরা ‘গণতন্ত্রের মৃত্যু’ বলে আখ্যা দিয়েছেন। বিরোধীরা বলছেন সরকার ক্ষমতার অপব্যবহার করে সেরেনোকে অপসারণের চেষ্টা করছে এব সর্বোচ্চ আদালত তার হাতের পুতুলে পরিণত হয়েছে।
প্রধান বিচারপতি সেরেনো দেশটির প্রেসিডেন্ট দুতার্তের প্রকাশ্য সমালোচনা কছিলেন এবং সরকারের কয়েকটি বিতর্কিত প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন।
সুপ্রিম কোর্টের একজন মুখপাত্র থিওডোর টি বলেন, প্রধান বিচারপতি পদে সেরেনোর থাকার ক্ষেত্রে অযোগ্যতা প্রমাণিত হয়েছে। একইসঙ্গে তিনি ওই পদ বেআইনীভাবে আকড়ে রেখেছেন।
তিনি আরও জানিয়েছেন, আদালতের বিরুদ্ধে বক্তব্য প্রধানের মাধ্যমে কেন বিচারিক বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হবে না, সে বিষয়েও সেরেনোকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বিচারবিভাগ ও বার কাউন্সিলকে শূন্য পদে দ্রুত নতুন বিচারপতি নিয়োগ প্রক্রিয়া শুরু করার আদেশও দেওয়া হয়েছে।
বেআইনী কিছু করেননি দাবি করে অপসারণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন সেরেনোর মুখপাত্র। টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এই দিনটিকে তিনি বর্ণনা করেছেন, দুঃখের দিন হিসেবে। শুক্রবার ভোটের আগে দেশটির রাজধানী ম্যানিলায় সুপ্রিম কোর্টের পাশে সেরেনোর বেশকিছু সমর্থক বিক্ষোভ করেছে। তারা সরকারের আবেদন প্রত্যাহার করে এ বিষয়ে সিনেটে তদন্তের দাবি করেছে। ওই সময় সেরেনো বিরোধীরাও ভবনটির বাইরে অবস্থান নেয়।
দেশটির একজন রাজনৈতিক বিশ্লেষক রিচার্ড জাভেদ হেইদারিয়ান মনে করেন সাবেক প্রেসিডেন্ট একুইনো কর্তৃক নিয়োগ পাওয়ার কারণেই সেরেনাকে এভাবে সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন











