ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৩৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফিলিপিন্সে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ৩৩
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ভূমিধসে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে ও তিনজন নিখোঁজ রয়েছে। এনিয়ে দেশটিতে সাম্প্রসতিক বন্যা ও ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়ালো। খবর এএফপি’র।
দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে বড়দিনের ছুটিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিখোঁজ থাকা আরো ২৪ জনেরও বেশি লোকের সন্ধানে কর্তৃপক্ষ এখনো অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ জানায়, মিন্দানাও দ্বীপের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের মোতি সিটিতে বুধবার ভূমিধসে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে। এতে সেখানে আরো তিনজন নিখোঁজ রয়েছে। তারা চারজন মাছ শিকার করার সময় সেখানে এ ভূমিধস ঘটে।
মোতি সিটি পুলিশ প্রধান আর্নেস্ট গ্রিগোর এএফপি’কে বলেন, ঘটনাস্থল থেকে ৬২ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার সঙ্গীদের উদ্ধারে সেখানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।
এরআগের খবরে বলা হয়, বড়দিনে প্রবল বৃষ্টিপাতে প্রত্যন্ত অঞ্চলের অনেক গ্রাম, শহর ও মহাসড়ক ডুবে যাওয়ায় হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বড় দিনের ছুটির ও উৎসবকে ম্লান করে দেয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপকূল এলাকায় নিন্মচাপের কারণে বৃহস্পতিবার দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যা গ্রীস্মমন্ডলীয় নিন্মচাপে পরিণত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আবহাওয়া ব্যুরো জানায়, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে।’
দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। বন্যা কবলিত অনেক এলাকার ৮১ হাজারেরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর নামের তালিকায় ফিলিপিন্স রয়েছে এবং বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের ঝড় আরো শক্তিশালী হয়ে উঠবে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







