ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১১:৩৫:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফিলিপিন্সে ভূমিধস ও বন্যায় ৭৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফিলিপিন্সে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় নারী ও শিশুসহ ৭৫ জন মারা গেছে।  নিখোঁজ রয়েছে আরো ১৬ জন। আজ মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।

ফিলিপিন্সের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা সংস্থার হাল নাগাদ প্রতিবেদনে বলা হয়, প্রাকৃতিক এ দুর্যোগে প্রাণহানির পাশাপাশি ১২ জন আহত হয়েছে এবং এতে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে।

ফিলিপিন্সের মধ্য ও উত্তরাঞ্চলে গত ২৯ ডিসেম্বর আঘাত হানা এ প্রাকৃতিক দুর্যোগে সেখানকার ৪শ’ ৫৭ গ্রামের ৪৫ হাজারের বেশি পরিবারের প্রায় এক লাখ ৯২ হাজার লোক ক্ষতির শিকার হয়েছে।

সংস্থার মুখপাত্র ইদগার পোসাদাস জানান, এ দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বিকল এলাকায় ৫৯ জন, ইস্টার্ন ভিসায়াস এলাকায় ১৩ জন ও পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় ৩ জন প্রাণ হারায়।

পোসাদাস আরো জানান, এদের অধিকাংশ ভূমিধসে চাপা পড়ে মারা গেছে।