ফিল্মফেয়ার পুরস্কার জিতলেন জয়া
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ১৮ মার্চ ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
বলিউডের অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের কাজের স্বীকৃতি দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছর বলিউডের বাইরে অন্যান্য ইন্ডাস্ট্রির শিল্পীদেরও পুরস্কার দিচ্ছে ফিল্মফেয়ার। এবারের ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এ মনোনয়ন পেয়েছিলেন টলিউডের এক ঝাক তারকা অভিনয় শিল্পী।
এ বছর ভারতের ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্তির কথা জানান তিনি।
ফিল্মফেয়ার গ্লামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড প্রথমবার জিতলেও, এর আগে অভিনয়ের জন্য তিনি ৪ বার ফিল্মফেয়ার জিতেছেন।
অ্যাওয়ার্ড হাতে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘এ বছর ঐতিহ্যবাহী গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্রেডিশনাল কুইন অব দ্য ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সব সময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ অভিনয় জীবনের নতুন সংযোজন হয়ে থাকবে।’
এ পুরস্কার পাওয়ার পর তাকে অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন সহকর্মী এবং নেটিজেনরা।
বলে রাখা ভালো, এই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হয় সেরাদের। টলিউডে কাজের সুবাদে এবার প্রকাশিত ফিল্মফেয়ার মনোনয়ন তালিকায় স্থান পেয়েছিলেন বাংলাদেশের অভিনয় শিল্পী জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










