ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৪:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ফুটবলে আসক্ত পরীমনি

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৪:০৫ পিএম, ৩০ মে ২০১৮ বুধবার

ঢাকাই ছবির জনপ্রিয়ী নায়িকা পরীমনি। তার ছবি মুক্তির মিছিলে না থাকলেও ঢালিউডের আলোচিত অভিনেত্রী হিসেবে সবসময় থাকেন আলোচনায়। এবারও নতুন করে আলোচনায় এসেছেন। তবে এবারের আলোচিত হওয়ার বিষয়বস্তু ভিন্ন। আসন্ন বিশ্বকাপ ফুটবলে মনোযোগ এখন এ অভিনেত্রীর। তার প্রমানও দিয়েছেন তিনি।

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করা ফুটবল হাতে নিয়ে ছবিটির সাথে যে ক্যাপশন জুড়ে দিয়েছেন তা হল, আমি মনে করি প্রত্যেক জাতীয় দলের বিশ্বকাপ জয়ের সমান সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বকাপে যে কোনো ঘটনাই ঘটতে পারে।

 

তার ফেসবুকের এ পোস্ট নিয়ে জনমনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিশ্বকাপ ফুটবলে গোটা বিশ্বের মত বাংলাদেশে যখন চলছে আর্জেন্টিনা ব্রাজিল বন্দনা তখন ঢালিউডের স্বপ্নের রানীর পছন্দের দলের বার্তা না পেয়ে অনেকেই ব্যথিত। কারণ প্রিয় তারকা আর্জেন্টিনা-ব্রাজিল যে কোন একটা দল সমর্থন করলে ঐ দলের পাল্লা আরও ভারী হত।

 

আর এখানেই পরীমনি চুপ থেকেছেন। তিনি কোন দলের একনিষ্ঠ সমর্থক সেটা স্পষ্ট করেন নি। তবে তার কথার পক্ষেও অনেকে যুক্তি দিচ্ছেন। কারণ ফুটবল অনিশ্চিতের খেলা। ম্যাচে যে দল ভাল খেলে আর ভাগ্য সহায় থাকে সে দলই জয়ী হয়। সে হিসেবে পরীমনির ভাষ্য পুরো একশোতে একশো পাওয়ার যোগ্য। তবে বিশ্বকাপের আগে প্রিয় দলটির কথা খোলাসা করবেন কবে তা নিয়েই নতুন করে অপেক্ষা করছেন তার ভক্তরা।