‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে পূথি
জামালপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ পূথি ফুটবল পেয়েছেন। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ৩১ জন প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামছেন।
বুধবার (২২ জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় ফারজানা ফরিদ পূথির হাতে ফুটবল প্রতীক তুলে দেওয়া হয়।
ফারজানা ফরিদ পূথি জামালপুর জেলার পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিল করা মোট ৩১ জন প্রার্থীর মধ্যে তিনিই একমাত্র নারী প্রার্থী। ফলে, জেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটাররা মনে করছেন, পুরুষপ্রধান নির্বাচনি পরিবেশে তার অংশগ্রহণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাচ্ছে।
ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে হস্তশিল্প ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। এর আগে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
প্রতীক বরাদ্দের পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, ‘জামালপুর জেলায় একমাত্র নারী প্রার্থী হিসেবে দায়িত্ব অনেক বেশি। আজ ফুটবল প্রতীক পেয়ে আমি আরও উৎসাহিত হয়েছি। আপনারা আমাকে সুযোগ দিলে মেলান্দহ ও মাদারগঞ্জের মানুষের উন্নয়নে নিজেকে নিবেদিত রাখব।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনি বিধি অনুযায়ী আগামীকাল থেকেই প্রচার-প্রচারণা শুরু করা যাবে। ইনশাআল্লাহ আগামীকাল থেকেই মাঠে নেমে সাধারণ মানুষের কাছে যাব।’
উল্লেখ, তিনিসহ জামালপুর-৩ আসনে নির্বাচনি মাঠে রয়েছেন ৯ প্রার্থী।
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







