ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৬:০৬:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ফুলছড়িতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাদিয়া আকতার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোচার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাদিয়া আকতার জামালপুর জেলার সানন্দাবাড়ি এলাকার আবু সাঈদ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশু রাদিয়া তার বাবা মায়ের সঙ্গে বোচার বাজার এলাকায় মামার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য নানার বাড়িতে আসেন। সকালে বাড়ির সামনের সড়ক পার হওয়ার সময় পিছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সময় সে সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

উদাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মকবুল হোসেন ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কায় শিশু রাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।