ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৩:১৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ফেডারেশন কাপে সোমা ও সজিব চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার

ফেডারেশন কাপে সোমা ও সজিব চ্যাম্পিয়ন

ফেডারেশন কাপে সোমা ও সজিব চ্যাম্পিয়ন

ফেডারেশন কাপ র‌্যাংকিং টেবিল টেনিসের মহিলা এককে সোনম সুলতানা সোমা চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। অন্যদিকে  পুরুষ এককে মুফরাদুল খায়ের হামজা সজিব চ্যাম্পিয়ন হয়েছেন।

মঙ্গলবার শহীদ তাজুদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে আবাহনী লিমিটেডের সোমা ৪-২ সেটে বাংলাদেশ সেনাবাহিনীর নওরিন সুলতানা মাহিকে হারিয়ে শিরোপা জয় করেন।

পুরুষ এককে দেশের এক নম্বর খেলোয়াড় শেখ রাসেল ক্রীড়া চক্রের মানস চৌধুরীকে ৩-৪ সেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হন একই দলের সজিব।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর। ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম জাহাঙ্গীর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এটিএম শামসুল আলম আনু ও সম্পাদক আনোয়ার কবির চৌধুরী বাবু এ সময় উপস্থিত ছিলেন।