ফেনিতে ট্রেনের ধাক্কায় শিশুসহ নিহত ৫
ফেনী প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪০ পিএম, ২৮ নভেম্বর ২০১৮ বুধবার
ফেনী সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। এসময় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শর্শদী বাজারের পূর্ব পাশের রেল গেইটের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আরব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কৈখালী থেকে ছেডে আসা ফেনীগামী একটি যাত্রীবাহী লোকাল বাস শর্শদী বাজারের পূর্ব পাশের রেল গেইট পার হওয়ার সময় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়। এতে আহত হয় অন্তত ২০ জন। নিহত চার জনের নাম জানা গেছে। তারা হলেন- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাজী মনসুর আহাম্মদ (২৮), বাসের চালক মনির হোসেন, মো. আবুল বাশার (৪০) এবং নিজাম উদ্দিন। তবে নিহত শিশুর নাম জানা যায়নি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের ভর্তি করেছেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু তাহের বলেন, ‘দুর্ঘটনায় আহত আহত চার যাত্রী হাসপাতালে আসলে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে অন্যত্র রেফার করা হয়েছে।’
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা









