ফেনীতে কিশোরীকে গলাকেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৫ পিএম, ৭ মে ২০২১ শুক্রবার
নিহত তানিশা ইসলাম
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের ভূঞা বাড়ির প্রবাসী শহিদুল ইসলামের ১১ বছর বয়সি মেয়ে তানিশা ইসলামকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পরিবার লোকজন বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তানিশা ফেনীর মহিউচ্চুন্নাহ মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তারা বাবা শহিদুল ইসলাম সৌদি আরব প্রবাসী।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য কিশোরীর চাচাতো ভাই (বাবার বড় ভাইয়ের ছেলে) আকতার হোসেন নিশানকে আটক করেছে। লাশের পাশ থেকে একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। তবে সেই স্যানেডল কার এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে, তদন্ত করছে। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা বলছেন, স্কুলছাত্রীকে একা পেয়ে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গলাকেটে হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কারণ কিশোরীর ভাই ইতেকাফে, মা ও বোন পাশের বাসায় থাকায় কিশোরী তানিশা ঘরে একা ছিল।
পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী পিপিএম বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় থানা পুলিশের পাশাপাশি পিবিআই-সিআইডি কাজ করছে। খুব অল্প সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করা হবে।’
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান



