ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১১:৩৪:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন

ফেনীতে গ্যাস বিস্ফোরণ: অগ্নিদগ্ধ মায়ের পর মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনীর শহরতলীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের পাশে শফিক ম্যানশনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ মায়ের পর দগ্ধ মেয়ে হাফসা ইসলামও (১৪) মারা গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে মেয়ে হাফসা ইসলাম রাজধানীর ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে মা মেহেরুন্নেছা লিপি বুধবার (১০ মার্চ) দুপুরে মারা যান।

নিহত লিপি আবুধাবি প্রবাসী মাহফুজের স্ত্রী। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাটের বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে।

এই ঘটনায় আরেক অগ্নিদগ্ধ বড় মেয়ে ফারহা ইসলামকে ঢাকায় আত্মীয়ের বাসায় নেয়া হয়েছে। অন্যদিকে লিপির ও তার মেয়ে হাফসা ইসলামকে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিট থেকে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার করেরহাট চত্তরিয়া গ্রামে নেয়া হবে।

উল্লেখ্য, গত ৫ মার্চ শুক্রবার রাতে শহরের হলি ক্রিসেন্ট স্কুলের পাশে সফিক ম্যানশনের ৫ম তলায় লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে মা ও মেয়েসহ ৩ জন দগ্ধ হয়। পরের দিন শনিবার মা ও ছোট মেয়েকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

-জেডসি