ফেনীতে চলছে ফাইন আর্টস ফোরামের চিত্রপ্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ফেনী শহরের নবীনচন্দ্র সেন কালচারাল সেন্টারে চলছে ফাইন আর্টস ফোরামের চিত্রকর্ম প্রদর্শনী। আগ্রহীদের পদচারণায় প্রতিদিন মুখরিত হয়ে উঠছে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী। ফেনীতে জন্ম এমন প্রখ্যাত নবীন এবং প্রবীণ ২৩ শিল্পীর অংশগ্রহণে এ আয়োজনে আগামী ২৮ জানুয়ারি শেষ হবে।
সংগঠনের সভাপতি কাজী গোলাম কিবরিয়া বলছেন, ফেনীতে শিল্পকলার পুনঃজাগরণের সূচনা এটি। দীর্ঘদিন ধরে ফেনীর চারুকলা ঝিমিয়ে পড়েছিল। তার জাগরণে হচ্ছে এ প্রদর্শনী।
আজ বুধবার প্রদর্শনী ঘুরে দেখা গেছে, দর্শনার্থী হিসেবে এসেছেন সব বয়সী শ্রেণি পেশার মানুষ। সকলের চোখেমুখে অভিব্যক্তি ছিল চোখে পড়ার মত। কেউ ঘুরে দেখছেন, কেউ ছবির বিষয়ে জানতে চাইছেন।
প্রদর্শনী ঘুরে দেখা গেছে, নানা সাইজের ক্যানভাসে ফুটে উঠেছে নিসর্গ, দুঃখ, আনন্দ ও বেদনার নানা প্রতিচ্ছবি। তেল রং, জল রং ও মিশ্র মাধ্যমে আঁকা ছবিতে সময়ের আবর্ত ধরে রাখতে চেয়েছেন শিল্পীরা। প্রদর্শনী দেখতে আসা আনোয়ারুল নামে কিশোর নিজের অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ফেনীতে এত গুনী শিল্পী আছে তা জানতাম না। ফেনীতে এ প্রথম চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন দেখে অভিভূত হয়েছি।
অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা দেশ বিদেশের চিত্রপ্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন এবং দেশের জন্য সুনাম অর্জন করেছেন। অংশগ্রহণকারী চিত্রশিল্পীরা হলেন, সমর মজুমদার, কাজি গোলাম কিবরিয়া, বিপ্লব রায়, কিষান মোশারফ, সাজ্জাদ ইসলাম, ফাহাদ হাসান কাজমী, নওশিন তারানুম, শাকিলা চয়ন, আশরাফুল হাসান, তৌহিদ শিমুল, নাহিদা শারমিন, কুদসিয়া ডালিয়া, মাজহারুল ইসলাম পাটোয়ারী, শাহনাজ আক্তার আঁখি, শিবলী হাওলাদার, তানজিনা আক্তার, সুভাষ সুত্রধর, মুন রহমান, আশিকুর রহমান, হায়দারী আন্দালুসিয়া, সূচি ধর, পিসি রুবেল ও সৌরভ শীল।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধনে আসেন বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন পরিচালক বরেণ্য চিত্রশিল্পী আবদুল মান্নান।
ফোরামের সভাপতি কাজী গোলাম কিবরিয়া বলেন, এ প্রদর্শনীতে ২৩জন শিল্পী অংশগ্রহণ করছেন। তবে ফেনীর শিল্পীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এছাড়াও ফাইন আর্টস ফোরাম ফেনী কেন্দ্রীক সংগঠন হলেও ফেনীতেই সীমাবদ্ধ না থেকে দেশ তথা বহির্বিশ্বের শিল্পে কাজ করার ইচ্ছা পোষণ করে।
ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাহাদ হাসান কাজমী বলেন, শিল্পকলার মাটি ফেনীর পটভূমিকে সর্বদাই আলোকিত করে রেখেছে নবীন ও প্রবীন শিল্পীদের পদচারণায়। বাংলাদেশের শিল্পকলার সকল শাখায় চিত্রকলা থেকে শুরু করে চলচিত্র, নাট্যকলা, সাহিত্যে ফেনীর শিল্পীদের পদচারণা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলেছে।
তিনি আরও বলেন, তাছাড়া সামাজিক নানান অবক্ষয়ের এ সময়ে শিল্পই পারে এসমস্ত অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে। তাই কেন্দ্রীক শিল্প চর্চার পাশাপাশি বাইরে গিয়ে শিল্পের আলো ছড়িয়ে দিতে হবে সর্বত্র।
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার











