ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত সারা দেশে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামী ১০ বছরে চাঁদে শহর গড়ার স্বপ্ন ইলন মাস্কের নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১৮ জুলাই ২০২০ শনিবার

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু

ফেনীর সোনাগাজীর বাগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বজ্রপাতে দুই শিশুর মৃত্য হয়েছে। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শাকিব (১২) এবং মোহাম্মদ গোফরানের ছেলে ইমরান হোসেন (১৩)।

এ ঘটনায় নাহিদ (১১) নামে আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় মোবারক আলী মাঝি বাড়ির বাগানে কয়েকজন শিশু খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাতে তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিব ও ইমরানকে মৃত ঘোষণা করেন। নাহিদ হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাড়ির পাশে খেলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দু:খজনক’।