‘ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে প্রাথমিক বিদ্যালয় খুলবে’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় ১০ মাস বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়গুলো আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে খোলার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবলায়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
জাকির হোসেন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত নেয়া হয়েছে। কোভিডের প্রকোপ কমার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কীভাবে শিক্ষা কার্যক্রম চলবে, সেই পরিকল্পনা চূড়ান্ত করে বিদ্যালয় খুলে দেয়ার পরিকল্পনা নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বিদ্যালয় খুলে দেয়ার অন্তত ১৫ দিন আগ থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু করা হবে বলে জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
ভবন সংকটের কারণে শিফটিং পদ্ধতিতে ক্লাস চলবে জানিয়ে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। স্কুল খুললে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব মেনে বসতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, ক্লাশরুম সংকটের কারণে অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে। সামাজিক দূরত্ব রক্ষায় ক্লাসরুম সংকটের কারণে মূলত এই অলটারনেট ডে-তে বিভিন্ন শ্রেণির ক্লাস হবে।
বেসরকারি কিন্ডার গার্টেনগুলো খোলার ব্যাপারে সিদ্ধান্ত তারা নেবে, এটি মন্ত্রণালয়ের বিষয় নয় বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া হবে কিনা এমন প্রশ্নে জাকির হোসেন বলেন, ১৮ বছরের কম হওয়ায় স্কুলের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়ার সুযোগ নেই। তবে শিক্ষকদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ভ্যাকসিন চাওয়া হয়েছে।
-জেডসি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস



