ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:০৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘মেঘের সঙ্গী’ শুরু শুক্রবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১ আগস্ট ২০১৭ মঙ্গলবার

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)

ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী (ফাইল ছবি)

আগামী ৪ আগস্ট শুক্রবার ধানমন্ডির শিল্পাঙ্গনে বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হচ্ছে খ্যাতনামা ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর ‘মেঘের সঙ্গী’ শীর্ষক একক ভাস্কর্য প্রদর্শনী। এ প্রদর্শনী ১৮ আগস্ট পর্যন্ত চলবে। খোলা থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীর উদ্বোধন করবেন দৈনিক ইত্তেফাক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাসমিমা হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন লেখক, সাংবাদিক আনিসুল হক ও শিল্পী নিসার হোসেইন।

ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্ম বেশ জনপ্রিয়। মূলত সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে ঘর সাজানো যায় তার সন্ধান থেকেই তার শিল্পচর্চা শুরু। নিম্ন আয়ের মানুষ কিভাবে অল্প খরচে সুন্দরভাবে ঘর সাজাতে পারে সে বিষয়গুলো তিনি শিল্পে দেখিয়েছেন। ঝরা পাতা, মরা ডাল, গাছের গুড়ি দিয়েই মূলত তিনি গৃহের নানা শিল্প কর্মে তৈরি করেন।

তাঁর জন্ম ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি, খুলনায় নানার বাড়িতে। তাঁর বাবার নাম সৈয়দ মাহবুবুল হক এবং মায়ের নাম রওশন হাসিনা। বাবা-মায়ের ১১ সন্তানের মধ্যে প্রিয়ভাষিণী সবার বড়। ছয় সন্তানের জননী তিনি। তিন ছেলে ও তিন মেয়ে। খুলনার পাইওনিয়ার গার্লস স্কুল থেকে এসএসসি এবং খুলনা গার্লস স্কুল থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন।