ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ৮:৫২:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেরি থেকে নামতে গিয়ে হুড়োহুড়িতে নিহত ৬

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১২ মে ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাটে ফেরি থেকে নামার সময় হুড়োহুড়িতে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১২ মে) দেড়টার দিকে শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি।

ওসি জানান, এনায়েতপুরী নামে রো-রো ফেরিটি ৩ নম্বর ঘাটে ভিড়লে সেখানে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করতে নামতে যান। যাত্রীদের চাপে পাঁচজন অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। পরে একজনের মৃত্যুর খবর বিভিন্ন সূত্রে জানা যায়।

-জেডসি