ফের করোনা আক্রান্ত ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
করোনা আক্রান্ত ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে এস প্রণয়েরও। থাইলান্ড ওপেন খেলতে গিয়ে করোনা সংক্রমিত হলেন তারা। আজ মঙ্গলবার থেকেই শুরু হওয়ার কথা ছিল থাইল্যান্ড ওপেন।
সোমবার তৃতীয়বারের জন্য করোনা পরীক্ষা করা হয় সাইনাদের। আজ সকালে পজিটিভ আসে রিপোর্ট। ১০ দিনের জন্য ব্যাংকক হাসপাতালে কোয়ারান্টিনে থাকবেন সাইনা, প্রণয়। এর ফলে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারা।
এই প্রথম নয়, এর আগেও করোনা সংক্রমিত হয়েছিলেন সাইনা। সেবার তার সঙ্গে করোনা পজিটিভ ছিলেন তার স্বামী, ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লি কাশ্যপও। এবার তিনি সংক্রমিত না হলেও সাইনার সঙ্গে থাকার জন্য তাকেও কোয়ারান্টিনে পাঠানো হয়েছে এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনিও।
থাইলান্ড ওপেন দিয়েই শুরু হতে যাচ্ছিল এই বছরের ব্যাডমিন্টন। করোনার জন্য বহু দিন বন্ধ থাকার পর এই প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হচ্ছে। এত তাড়াতাড়ি শুরু হওয়া নিয়ে আপত্তি ছিল অনেকেরই। খেলোয়াড়রাও সবাই রাজি ছিলেন না। প্রায় এক প্রকার জোর করেই শুরু করা হয় টুর্নামেন্ট। আজ টুর্নামেন্টের ঢাকে কাঠি পড়ার আগেই বিদায় ঘণ্টা বেজে গেল তিন ভারতীয় খেলোয়াড়ের।
সাইনাসহ এই তিনজন বেরিয়ে গেলেও, ভারতীয় দলের বাকিদের টুর্নামেন্ট খেলতে কোনও বাধা নেই বলেই জানা গেছে।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার