ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৫:৪৭:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

প্রায় এক বছর দুই মাস বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর রুটে সরাসরি ফ্লাইট। আগামী ২৭ জুলাই থেকে এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা ও বাণিজ্যিক সম্ভাবনা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

আজ সোমবার ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত ঢাকা-নারিতা রুট পুনরায় চালুর বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। 

২০২৫ সালের ১ জুলাই থেকে অপারেশনাল ও বাণিজ্যিক নানা চ্যালেঞ্জের কারণে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেই সময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজ সংকট এবং বাণিজ্যিক বাস্তবতাকে রুটটি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল।