ফের জেঁকে বসেছে শীত, শৈত্যপ্রবাহ থাকবে ৩ অঞ্চলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৩ জানুয়ারি ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
টানা এক সপ্তাহ শৈত্যপ্রবাহের পর তিনদিন বিরতি দিয়ে আবার জেঁকে বসেছে শীত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ দুর্বল হয়ে পড়ায় শুক্রবার থেকে উত্তরের শীতল হাওয়া সক্রিয় হয়ে পড়েছে। ফলে তাপমাত্রা কমছে।
শুরু হওয়া শৈত্যপ্রবাহ দেশের তিন অঞ্চলে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্ততর। শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, রাঙ্গামাটি ও পঞ্চগড় অঞ্চল দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
শুক্রবার থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। শনিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বিস্তার ঘটাতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তা কয়েকদিন স্থায়ী হতে পারে। এরপরই আবারও পশ্চিমা লঘুচাপের কারণে তাপমাত্রা বেড়ে যাবে। মাঘের মাঝামাঝি পর্যন্ত শীত ওঠানামা করবে। এরপরেই বাতাসে বসন্তের আবহ চলে আসতে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সকাল ৯টায় সেখানে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সেখানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এর আগে গত সোমবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তেঁতুলিয়ার তাপমাত্রা বেড়ে গিয়ে ১০ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করছিল। তবে এই কয়েকদিন ঘন কুয়াশার কারণে রোদের তীব্রতা একেবারেই ছিল না।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ২৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিনদিন সারাদেশে আবহাওয়ার খুব বেশি তারতম্য হবে না।
এর আগে দুপুরের দিকে অবশ্য বিভিন্ন জায়গার কুয়াশা কেটে যায়। বৃহস্পতিবার রাতে কুয়াশার পরিমাণ কমে গিয়ে উত্তরের হিমেল বাতাসের দাপট বেড়ে যায়। রাতভর কনকনে ঠান্ডায় কাবু হয়ে পড়ে সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শনিবার থেকে শৈত্যপ্রবাহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় বিস্তার ঘটাতে পারে। এ সময় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।
-জেডসি
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার











