ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১২:০৬:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ফের পেছালো খালেদার বিরুদ্ধে হত্যা মামলা প্রতিবেদন দাখিলের দিন

আপডেট: ০৮:১৮ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার

jlzia01e_72033 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধ চলাকালীন সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে দায়ের করা হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন ফের পিছিয়েছে। সোমবার (২৭ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কোনো প্রতিবেদন না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন ১৩ অক্টোবর দিন পুনর্নির্ধারণ করেন। গত ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। ওইদিন বিচারক মামলায় বর্ণিত ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছিলেন। এরপর চার দফা প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়। মামলার অপর ৩ আসামি হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে গত ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় খালেদাসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা করা মামলা দায়ের করা হয়। ২৭.০৭.২০১৫