ফের ফিল্মফেয়ারে মনোনীত জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
এর আগেও পশ্চিমবঙ্গের চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ঢাকার জয়া আহসান। কাজের স্বীকৃতিস্বরূপ ঘরে তুলেছেন বলিউডের অত্যন্ত সম্মানিত ফিল্মফেয়ার পুরস্কার।
এরপর গত বছরের মার্চ মাসে মনোনীতদের নাম প্রকাশ করা হয়েছিল। এতে ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা দুটির জন্য মনোনয়ন পেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। সিনেমা দুটির জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পান তিনি। পুরস্কার প্রাপ্তির পর থেকেই দুই বাংলার সকলের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
বলতে গেলে ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার পুরস্কারে নিয়মিত হয়ে গেছেন জয়া আহসান। ইতোপূর্বে দুইবার পুরস্কারটি জিতেছেন তিনি। গত বছর দুটি সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী। এবং সবাইকে টপকে তিনিই ছিনিয়ে নেন ব্ল্যাক লেডি।
এ বছরও ঘটনার পুনরাবৃত্তি হলো। ফিল্মফেয়ার বাংলা ২০২১ আসরে দুটি মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তবে এবার একটি সিনেমার জন্যই দুই ক্যাটাগরিতে সেরাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি।
সিনেমাটির নাম ‘বিনিসূতোয়’। অতনু ঘোষ পরিচালিত এই সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী এবং সমালোচক ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন জয়া। এতে জয়ার বিপরীতে অভিনয় করেন ঋত্বিক চক্রবর্তী। তিনিও সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে নমিনেশন পেয়েছেন।
জয়া আহসান ছাড়া আর কোনো অভিনেত্রী দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পাননি। সে হিসেবে বাংলাদেশের এই তারকা রয়েছেন এগিয়ে। একাধিক মাধ্যম থেকে জানা গেছে, আগামী ১৭ মার্চ কলকাতায় জমকালো আয়োজনে প্রদান করা হবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কার। এতে অংশ নেবেন জয়াও। তিনি বর্তমানে ভারতের ঝাড়খণ্ডে অবস্থান করছেন। সেখানে নতুন সিনেমা ‘কালান্তর’-এর শুটিং করছেন বলে জানা যায়।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











