ফের শুরু ফেলানী হত্যার পুনর্বিচারের শুনানি
আপডেট: ০১:৪০ পিএম, ৩০ জুন ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, কুড়িগ্রাম : ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে তিন মাস পাঁচ দিন পর আবার শুরু হয়েছে বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন হত্যা মামলার পুনর্বিচারের শুনানি।
মঙ্গলবার সকাল ১১টায় সোনারী ছাউনীতে বিএসএফের আধিকারিক সিপি ত্রিবেদীর নেতৃত্বে ৫ সদস্যের বিচারিক প্যানেল এই বিচারিক কার্যক্রম পরিচালনা করেন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন এবং কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন এ খবর নিশ্চিত করেন।
এর আগে ৪ মাস মুলতবি থাকার পর গত ২৫ মার্চ পুনর্বিচার শুরু হলেও বিএসএফের সহকারী পাবলিক প্রসিকিউটর অসুস্থ থাকায় ৩০ জুন পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছিল।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত হয়ে বাবার সঙ্গে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ সদস্যদের গুলিতে প্রাণ হারায় কিশোরী ফেলানী।
কাঁটাতারের বেড়ায় ফেলানীর ঝুলন্ত লাশের ছবি প্রকাশের পর সারাবিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়। এরপর বিএসএফ এই হত্যাকাণ্ডের বিচার শুরু করে।
২০১৩ সালে বিএসএফের বিশেষ আদালতের রায়ে বাহিনীর অভিযুক্ত সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়া হয়।
তবে তাতে ফেলানীর পরিবারসহ বিজিবি অসন্তোষ জানালে বিএসএফ পুনর্বিচারের সিদ্ধান্ত নেয়। ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর শুরু হয় এই বিচারের শুনানি।
কুড়িগ্রামের নুরুল ইসলাম নুরু পুনর্বিচারে শুনানিতে ভারতে গিয়ে বিএসএফের আদালতে গিয়ে সাক্ষ্য দিয়ে এসেছেন।
৩০.০৬.২০১৫ - অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই