ফের হাসপাতালে সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৪ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার
ফাইল ছবি
ফের অসুস্থ সোনিয়া গান্ধী। কংগ্রেসের সাবেক সভাপতিকে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনিয়ার মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী তাকে হাসপাতালে নিয়ে গেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে কিছু শারীরিক জটিলতায় ভুগছেন সোনিয়া। এর আগে গতবছর তিনমাসে দুইবার কোভিড আক্রান্ত হয়েছিলেন সোনিয়া। প্রথমবার জুন মাসে কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া। এছাড়াও বিগত বছরগুলোতে তার স্বাস্থ্য ভেঙে পড়েছে। চিকিৎসা করাতে একাধিকবার বিদেশেও গিয়েছেন তিনি।
কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া টুইট করে লেখেন, শ্রীমতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন জেনে দুঃখিত। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে থাকার কথা ছিল প্রিয়াঙ্কার। তবে মায়ের অসুস্থতার কারণে তাকে দিল্লি যেতে হয়েছে।
প্রসঙ্গত, গত অক্টোবরই কংগ্রেসের সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সোনিয়া। মল্লিকার্জুন খাড়গের হাতে কংগ্রেসের দায়িত্ব সঁপে দিয়ে তিনি বলেছিলেন, নিজেকে মুক্ত লাগছে। ১৯৯৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একটানা কংগ্রেসের সভাপতি ছিলেন সোনিয়া গান্ধী। তারপর কংগ্রেসের শীর্ষপদে বসেছিলেন ছেলে রাহুল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় নিয়ে কংগ্রেসের দায়িত্ব ছেড়েছিলেন তিনি।
এরপর থেকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে কংগ্রেসের দায়িত্ব সামলেছেন সোনিয়া। দীর্ঘদিন ধরে ঝুলে থাকার পর অবশেষে গতবছরের অক্টোবরে সভাপতি নির্বাচন হয়। এরপরই তিনি কংগ্রেস সভাপতি পদ থেকে অব্যাহতি নেন। তবে সোনিয়া এখনও ইউপিএ চেয়ারপার্সন পদে বহাল রয়েছেন।
গত ৯ ডিসেম্বরে রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে রণথম্ভোরে নিজের ৭৬ তম জন্মদিন পালন করেছিলেন সোনিয়া।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











