ফের ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৫ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
রাজধানীতে বাজারগুলোতে গত দুইদিন কাঁচা মরিচের দাম কমে ৩০০ থেকে ৩২০ টাকা হয়েছিল। তবে শনিবার দাম আবারো বেড়েছে। খুচরায় ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। প্রতি কেজি ৪০০ টাকা বিক্রি করছেন বিক্রেতারা।
এদিকে, কাঁচা মরিচের সঙ্গে দাম বেড়েছে টমেটোরও। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪৪০ টাকা পর্যন্ত। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে।
পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা দরে বিক্রি হয়েছিল। যা শনিবার এসে আরও ১০০ টাকা বেড়ে হয়েছে ৩২০ টাকা। খুচরা বাজারে যা ছাড়িয়েছে ৪০০ টাকা। শুক্রবার রাতে কারওয়ান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) মরিচ বিক্রি হয় এক হাজার ৬০০ টাকা দরে। এক রাতের ব্যবধানে যা বেড়েছে ৫০০ টাকা পর্যন্ত।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০০ টাকা পর্যন্ত উঠেছিল। ঈদের পর তা কমে গত রোববার ২০০ টাকায় নেমেছিল। এরপর ওই নিম্নমুখী দাম স্থির ছিল মাত্র একদিন। পরদিন আবারও দাম বেড়ে ৪০০ টাকায় ওঠে। এরপর গত সপ্তাহের দাম কিছুটা কম থাকলেও এখন আবার বাড়ছে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আমদানি কমে যাওয়া ও দেশে সরবরাহ না বাড়ায় নতুন করে দাম বেড়েছে। মরিচ বিক্রেতা ইউনুস আলী বলেন, আজ যারা মরিচ কিনেছেন তারা বেশি দামে বিক্রি করছেন। কারণ পাইকারিতে দাম বেড়েছে।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা









