ফেসবুকে ফেলোশিপের সুযোগ, বছরে দেবে ৪২ হাজার ডলার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিকমানের প্রোগ্রাম দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩ দেওয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। এই ফেলোশিপের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীদের ফেলোশিপের জন্য আবেদনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে মেটা।আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩ আগস্ট থেকে। চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
মেটা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, দ্য মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপ ২০২৩–এর আবেদন গ্রহণ ৩ আগস্ট থেকে শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০২৩ সালের জানুয়ারির মাঝামাঝিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ।
মেটা জানায়, পিএইচডি ফেলোশিপ ২ বছরের জন্য একটি ফুল ফান্ডেড প্রোগ্রাম। পড়াশোনার খরচ সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে জমা হয়ে যাবে। এ ছাড়া ফেলোশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভাতা, টিউশন ফি, জীবনযাত্রার খরচ, বার্ষিক উপবৃত্তি ও সম্মেলন ভ্রমণের খরচ বাবদ বছরে প্রায় ৪২ হাজার মার্কিন ডলার দেওয়া হবে। এভাবে ২ বছর দেওয়া হবে। যা প্রায় ৩৯ লাখ ৪৮ হাজার টাকা (১ ডলার সমান ৯৪ টাকা ধরে)।
যেসব বিষয়ে ফেলোশিপ দেওয়া হবে—
এআই সিস্টেম এইচডব্লিউ এসডব্লিউ কো–ডিজাইন
অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস
এআর/ভিআর কম্পিউটার গ্রাফিকস
এআর/ভিআর হিউম্যান–কম্পিউটার ইন্টারেকশন
এরআর/ভিআর ব্যাটারি রিসার্চ
এআর/ভিআর ফিউচার টেকনোলজিস
এআর/ভিআর হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং
এআর/ভিআর ওয়্যারলেস
কম্পিউশনাল সোশ্যাল সায়েন্স
এআর/ভিআর ফটোনিকস অ্যান্ড অপটিকস
ডিস্ট্রিবিউটেড সিস্টেমস
অডিও প্রেজেন্স
অগমেন্টেড রিয়েলিটি অডিও
ডেটাবেজ সিস্টেমস
ইকোনমিকস অ্যান্ড কম্পিউটেশন
হিউম্যান কম্পিউটার ইন্টারেকশন—সোশ্যাল মিডিয়া, পিপল অ্যান্ড সোসাইটি
নেটওয়ার্কিং
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস
টেকনোলজি পলিসি রিসার্চ
প্রাইভেসি অ্যান্ড ডেটা প্র্যাকটিসেস
সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন।
মেটার সঙ্গে সম্পর্কিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডির শিক্ষার্থী হতে হবে।
মেটার কর্মীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না।
মেটার এআই রেসিডেন্ট হওয়া যাবে না।
ফেলোশিপ চলাকালীন অন্য প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করা যাবে না।
এই ফেলোশিপে অংশ নেওয়ার সময় অন্য কোনো প্রতিযোগী প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করতে পারবেন না।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আবেদনের সঙ্গে সিভি, রিসার্চ স্টেটমেন্ট ও দুটি লেটারস অব রিকমেন্ডেশনসহ প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল

